রাজশাহীতে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট চলছে।জানা যায় নিহত অটোরিকশা চালক সুইট হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট চলছে।
রাজশাহী ব্যাটারি চালিত ইজি বাইক শ্রমিক ইউনিয়ন পরিষদ মঙ্গলবার এ কর্মসূচির ঘোষণা দেয়।
এর আগে মঙ্গলবার দুপুরে সুইট হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজশাহী ব্যাটারি চালিত ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধনের আগে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরের সাহেববাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, গত সোমবার নগরীর রাণীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় সুইটকে পিটিয়ে হত্যা করে ওই এলাকার স্থানীয় সন্ত্রাসীরা। সুইট নগরীর মতিহারের চৌদ্দপায় মোহনপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
[b]রাজশাহী, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট চলছে
রাজশাহীতে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট চলছে।জানা যায় নিহত অটোরিকশা চালক সুইট হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট চলছে। রাজশাহী ব্যাটারি চালিত ইজি বাইক শ্রমিক ইউনিয়ন পরিষদ মঙ্গলবার এ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার দুপুরে সুইট হত্যাকাণ্ডের প্রতিবাদে





