দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী যুবলীগের ৭ নেতাকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাগেশ্বরী প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।
বহিস্কৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল হোসেন টিপু, সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, কেদার ইউনিয়নের সভাপতি আমির হোসেন, নুনখাওয়া ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও হাসনাবাদ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রওশন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, মোস্তফা জামান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু ও পৌর যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।ৱ
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]