সুনামগঞ্জের ছাতকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল মতিন (৪০), ইমাজ উদ্দিন (২৬), গৌছ উদ্দিন (৩৪), সুমন আহমদ (২০) ও আতাউর রহমান (৪২)।
চরমহল্লা ইউপি চেয়ারম্যান কদর মিয়া জানান, সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি পদে ফয়সল আহমদ নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা টেটিয়ারচর বাজারে ফয়সলকে অভিনন্দন জানিয়ে পোস্টার লাগাতে যায়।
এসময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় পুলিশ তাদের আটক করে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]