জঙ্গী ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জঙ্গীকে জামালপুরের ইসলামপুর থেকে আটক করে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক জঙ্গির নাম রাজু আহাম্মেদ (২৫)বলে জানা গেছে।
রোববার দুপুরে উপজেলার নটরকান্দা নিজ বাড়ি থেকে তাকে আটক করলেও বিষয়টি নিয়ে ডিবি ও পুলিশ গোপনীয়তা রক্ষা করে। পরে গভীর রাতে পুলিশ আটক করার বিষয়টি নিশ্চিত করে।
পারিবারিক সূত্রে জানা যায়, আটক রাজু উপজেলার নটরকান্দা কুলুপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে।
ত্রিশালে জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে ময়মনসিংহ ডিবি পুলিশ নিয়ে যায় বলে জানান জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলাম।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক রাজু ময়মনসিংহ ডিবি হেফাজতে রয়েছেন বলে জানা যায়।
[b]জামালপুর,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
জামালপুরে জঙ্গী ছিনতাই ঘটনায় আটক ১
জঙ্গী ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জঙ্গীকে জামালপুরের ইসলামপুর থেকে আটক করে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক জঙ্গির নাম রাজু আহাম্মেদ (২৫)বলে জানা গেছে। রোববার দুপুরে উপজেলার নটরকান্দা নিজ বাড়ি থেকে





