চট্টগ্রামের পাহাড়তলীতে শুক্রবার রাতে পানির একটি ড্রামের ভেতর থেকে এক গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর নাম নাসিমা আক্তার (২৩)। তিনি গ্রীন ভিউ আবাসিক এলাকার ৬তলা ভবনের একটি ফ্ল্যাট বাসায় থাকতেন। এ ঘটনার পর নিহতের স্বামী আবুল হোসেন লিটন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার হাসান মোল্লা জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তালাবদ্ধ ওই ফ্ল্যাট বাসা থেকে দুর্গন্ধ বের হলে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। এর পর পানির একটি ড্রামের ভেতর থেকে গৃহবধূ নাসিমা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে তিন দিন আগে ওই গৃহবধূকে হত্যার পর তার মৃতদেহ ড্রামের পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। তাদের বাড়ি ফেনীর সোনাগাজি থানার রাঘবপুর গ্রামে বলে জানান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার ফজলুর রহমান জানান, কয়েকদিন ধরে পানিতে থাকার কারণে মৃতদেহটির অনেকটা পঁচে গেছে। মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
[b]চট্টগ্রাম, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম ) // এসএইচ
[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে গৃহবধূর পানির ড্রাম হতে লাশ উদ্ধার
চট্টগ্রামের পাহাড়তলীতে শুক্রবার রাতে পানির একটি ড্রামের ভেতর থেকে এক গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।





