টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার কারণ দেখিয়ে সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানকে  বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম গতকাল (বুধবার) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মঞ্জুরুল হাসানের বিরুদ্ধে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসি সচিবালয়ে এ বিষয়টি জানালে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন ইসি।  
অভিযোগ পত্রে বলা হয়, টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে অবহেলা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে এক প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক অন্য প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কমিশন অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় তাৎক্ষণিক বদলির আদেশ দেয়।
একই সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সখিপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দিতে নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
[b]ঢাকা, এএম, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]