গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত গাইতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ শিক্ষার্থী।
আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রী হলেন কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কাকলী খাতুন (১১)।
পুলিশ জানায়,জেলার বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাস ও ভটভটিতে করে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল। সকাল ১০টার দিকে কাকলী খাতুনসহ কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী একটি ভটভটিতে করে ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।
শিববাটি এলাকায় পৌঁছার পর ভটভটির চালক অপর একটি ভটভটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি রাস্তার পাশে উল্টে গেলে ১০জন আহত হন।
গুরুতর আহত কাকলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]