দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ।। গত ৯ মার্চ ৫০ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। ১১ মার্চ যাচাইবাছাই শেষে ৪৮ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঋণখেলাপির দায়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। এ বিষয়ে ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. ফরহাদ হোসেন জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কোনো প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার না করলে এই ৪৮ প্রার্থীকেই নির্বাচিত ঘোষণা করবে কমিশন এবং আগামীকাল (বুধবার) নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করবে ইসি।
তিনি আরও জানান, আবারও দুই আসনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করবে কমিশন। নির্বাচিতদের গেজেট প্রকাশের সময় থেকে ২১ কার্যদিবসের মধ্যে বাকি দুই আসনের নির্বাচন করার বিধান রয়েছে।
ইসি সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়। সাবিনা নাহার বেগমের মনোনয়নপত্র ঋণখেলাপির কারণে অবৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া ওয়ার্কার্স পার্টির একজন, জাসদের একজন, স্বতন্ত্র ৩ জন ও জাতীয় পার্টির ৬ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোয়নপ্রত্র ঋণখেলাপির দায়ে অবৈধ ঘোষণা করে ইসি।
ঢাকা,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ