নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় দুই র্যাব কর্মকর্তার জবানবন্দি নিয়ে ‘বিভ্রান্তিমূলক ও অপ্রীতিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে র্যাব। র্যাবের মহাপরিচালকের পক্ষে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,“নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক দুই কর্মকর্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে কাল্পনিক নাম প্রকাশ করে বিভ্রান্তিমূলক ও অপ্রীতিকর সংবাদ প্রকাশ করা হয়েছে,যা এলিট ফোর্স র্যাবের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। র্যাবের মতো বাহিনীকে জড়িয়ে এহেন কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।”
বিজ্ঞপ্তিতে বলা হয়,“সাত খুনের ঘটনায় পুলিশসহ একাধিক তদন্ত কমিটি তদন্ত করে দেখছে। এ সময় এমন সংবাদ পরিবেশন তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার অপচেষ্টা, তদন্ত কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা।”
র্যাব বলছে,“দুজন সাবেক র্যাব সদস্য নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেটের খাসখামরায় জবানবন্দি দিয়েছেন। তার সূত্র ধরে খবরটি প্রকাশিত হয়। এ রকম স্বীকারোক্তিমূলক যেকোনো জবানবন্দি আইন অনুযায়ী অতি গোপনীয়। অন্য কারও জানার কোনো অবকাশ নেই।”
বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ না করে এক আইনজীবীর ব্যাপারে বলা হয়,“জবানবন্দি দেয়ার ১০ মিনিটের মধ্যেই জনৈক আইনজীবী ইলেকট্রনিক মিডিয়াকে র্যাব সদর দফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নাম উল্লেখ করে জানান ওই কর্মকর্তাও এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ আছে।”
[b]ঢাকা: কেএ ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
বিভ্রান্তিমূলক ও অপ্রীতিকর সংবাদ প্রকাশ হয়েছে: র্যাব
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় দুই র্যাব কর্মকর্তার জবানবন্দি নিয়ে ‘বিভ্রান্তিমূলক ও অপ্রীতিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে র্যাব। র্যাবের মহাপরিচালকের পক্ষে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















