মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দুপুর সাড়ে ১২ টায় সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মামুন অর রশিদ জানান,সংঘর্ষের ঘটনায় দ্বায়িত্ব পালন কালে আমি নিজেও আহত হয়েছি। তবে বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের লোকজন অপর প্রার্থী রেফায়েত উল্লা খান তোতার নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর চালায়।
এ সময় আহত হয় গজারিয়া থানার ওসি আসলাম,মো. দিনেশ,শাহআলম ও গাফফারসহ উভয় পক্ষের বেশ কয়েকজন সমর্থক।
[b]ঢাকা, ৮মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
গজারিয়ায় সংঘর্ষে ওসিসহ আহত ৫
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দুপুর সাড়ে ১২ টায় সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।