[b]চুয়াডাঙ্গা: [/b]রোববার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগরে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ দুই মহিলা চোরাচালানীকে আটক করেছে। আটককৃতরা হলেন-তাসলিমা বেগম (৩৫) ও সেলিনা খাতুন (৩৭)।
এসময় তাদের কাছ থেকে ৯৫ বোতল ভারতীয় মদ,৪ হাজার পিচ টিভির কার্বণ ফিল্মসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও বিজিবি জানায়,জীবননগর থানা পুলিশ শহরের পিচ মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলার গোয়াল পাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম ও গয়েশপুর গ্রামের ভোল মন্ডলের মেয়ে সেলিনা খাতুন কে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ৪ বোতল উন্নত মানের ভারতীয় মদ আটক করে।
দুপুর ২টার দিকে জীববনগর কুসুমপুর ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী পিপুলবাড়ী মাঠে অভিযান চালিয়ে ২৪ বোতল মদ ও ৪ হাজার টিভি কার্বন ফিল্ম আটক করে।
এছাড়া,বিকাল ৪ টায় দামুড়হুদার জগন্নাথপুর ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী গয়রার মাঠে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ আটক করে।
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় ভারতীয় মালামালসহ ২ মহিলা আটক
চুয়াডাঙ্গা: রোববার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগরে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ দুই মহিলা চোরাচালানীকে





