[b]প্যারিস:[/b] মুখ ঢেকে পর্দা করার 'অপরাধে' ফ্রান্সের এক মুসলিম নারীকে ১৫০ ইউরো জরিমানা করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে তাকে এক মাসের জন্য স্থগিত দণ্ডাদেশ দেয়া হয়েছে।
জানা গেছে, কাসান্দ্রা বেলিন নামের ওই মুসলিম নারী ফ্রান্সের আইন ভেঙ্গে মুখ ঢেকে পর্দা করেন।
দেশটির পুলিশের বরাত দিয়ে ওয়ার্ল্ড বুলেটিন বুধবার জানিয়েছে, গত বছর ওই নারী মুখ ঢেকে পর্দা করে রাস্তায় বের হন। পুলিশ তাকে আইনভঙ্গকারী এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায়। কিন্তু তিনি পুলিশের আহ্বান প্রত্যাখ্যান করে পর্দা বজায় রাখেন।
এ ছাড়া, এসময় ওই নারী পুলিশ কর্মকর্তাদের অপমান করেন বলেও জানা গেছে। প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ট্র্যাপেস নামক এলাকায় গত বছর এ ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত বছর এই এলাকাতেই মুসলমান ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়।
কাসান্দ্রার আইনজীবী তার এ জরিমানা ও শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রেণীহীন
বোরখা পরায় ফরাসি নারীকে জরিমানা-দণ্ড
প্যারিস: মুখ ঢেকে পর্দা করার 'অপরাধে' ফ্রান্সের এক মুসলিম নারীকে ১৫০ ইউরো জরিমানা করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে তাকে এক মাসের জন্য স্থগিত দণ্ডাদেশ দেয়া হয়েছে।





