পরিবেশ বান্ধব ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন জ্বালানী-কার্তুজ বিদ্যুৎ আবিষ্কার করেছেন বিজ্ঞানী ড. আহমেদ ফারজান কামাল। এ কার্তুজ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে একনাগাড়ে ৫ বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
সোমবার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে নেক্সট জেনারেশন পাওয়ার প্ল্যান্ট (এনজিপিপি) আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই জ্বালানী-কার্তুজ দেশের চলমান বিদ্যুৎ সংকট সমাধানে দারুণ ভূমিকা রাখবে। একটি জ্বালানি কার্তুজ বিদ্যুৎকেন্দ্র ১০০ বছর পর্যন্ত প্রতিদিনই ২৪ ঘন্টা ধরে প্রায় সর্বোচ্চ হারে বিদ্যুৎ তৈরি করতে পারে। যদি কোন কারণে কার্তুজের মেয়াদ শেষ হবার আগেই উক্তীর্ণ হয়ে যায়, তবে তা পুনরায় ভর্তি করা যাবে। ফলে প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের চেয়ে এটি অনেক বেশী কার্যকর ও সাশ্রয়ী।
জ্বালানী-কার্তুজ বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত প্রতি মুহুর্তের সব খবর পাওয়া যাবে nextgenerationpowerplants.com-এ।
উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেক্সট জেনেরেশন পাওয়ার প্ল্যান্ট (এনজিপিপি) ব্যবস্থাপনা পরিচালক এ এম কুতুব উদ্দিন, নেক্সট জেনেরেশন পাওয়ার প্ল্যান্ট (এনজিপিপি) নির্বাহী পরিচালক এম এ হামিদ প্রমুখ।ৱ
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কার্তুজ বিদ্যুৎ আবিষ্কার করলেন বাংলাদেশি বিজ্ঞানী
পরিবেশ বান্ধব ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন জ্বালানী-কার্তুজ বিদ্যুৎ আবিষ্কার করেছেন বিজ্ঞানী ড. আহমেদ ফারজান কামাল। এ কার্তুজ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে একনাগাড়ে ৫ বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে।





