[b]নারায়ণগঞ্জ:[/b] নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মাঠ এলাকায় প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে হাজেরা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী।
শুক্রবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান,মাসদাইর পতেঙ্গার মাঠ এলাকার হারুন-অর-রশিদের মেয়ে হাজেরা আক্তার নারায়ণগঞ্জ মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। জনৈক ইতালী প্রবাসীর সাথে হাজেরার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার সাথে কোন এক বিষয়ে মনমালিন্য হয়।
এ অভিমানে শুক্রবার বিকেলে সে বিষপান করে। এ সময় কলেজ ছাত্রীর পরিবারের লোকজন তাকে বাঁচাতে প্রথমে শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়। পরে অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয়দের সংবাদে রাতে নিহতের লাশ উদ্ধার করা হয় বলেও জানান তিনি





