[b]ঢাকা: [/b]জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় এ পদে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সব সুযোগ সুবিধা ভোগ করবেন।
আজ রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেইন ভূইঞা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।