রাজবাড়ী ও ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এতে আরও আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর।
প্রথম দুর্ঘটনাটি হয় রাজবাড়ী সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে। সেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০ জন যাত্রীর মৃত্যু হয়।
অপর দুর্ঘটনাটি ঘটে ফরিদপুরের কোমরপুর এলাকায়। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে আছড়ে পড়ে।এতে মারা যান দুইজন।
দুটি দুর্ঘটনাই ঘটেছে শুক্রবার ভোররাতে।
নিহতদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন গ্লোবাল পরিবহনের সুপারভাইজার বাবু ফকির (৪০), হেল্পার মোহাম্মদ জুয়েল (৩৫), কাউন্টার মাস্টার পরেশ ও ওই বাসের যাত্রী আফসার (৩৫)।
বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজারে।আফসারের বাড়ি ফরিদপুরে বলে জানা গেলেও এলাকারনাম নির্দিষ্ট করে জানা যায় নি। বাকি দু’জনের বাড়ি বরিশালে বলে জানিয়েছেন গ্লোবাল পরিবহনেরই অন্য একটি বাসের হেল্পার আলমাস খান। নিহত অপর ৬ জনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
অন্যদিকে, ফরিদপুরের দুর্ঘটনায় খন্দকার গোলাম মোস্তফা (৪৮) ও মাহবুব আলম (৪০) নামের দুইজন নিহত হন। গোলাম মোস্তফার বাড়ি শেরপুর এবং মাহবুব আলমের বাড়ি নেত্রকোনা। এছাড়া গুরুতর আহত অবস্থায় নারায়ণ চন্দ্র ও আলী আবেদীন নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস [/b]
শ্রেণীহীন
রাজবাড়ী ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: নিহত ১২, আহত ৪২
রাজবাড়ী ও ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এতে আরও আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর।প্রথম দুর্ঘটনাটি হয় রাজবাড়ী সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে





