ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী জেলে গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তির নাম কুরবান আলী (৩০) বলে জানা যায়।
শনিবার বেলা ১২টায় সীমান্তের ৩৭৭ পিলার এলাকার নাগর নদীতে মাছ ধরার সময় তার উপর গুলিবর্ষণ করে বিএসএফ। আহত কুরবান ওই উপজেলার কাশুয়া ময়মনসিংহ পাড়ার পশিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত সংলগ্ন নাগর নদীতে কুরবানসহ দুইজন জেলে মাছ ধরতে যায়। এসময় ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের জওয়ানরা গুলিবর্ষণ করলে কুরবান আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা গুলিবিদ্ধ কুরবানকে উদ্ধার করে বিকেল ৩টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
আহত কুরবান জানায়, নদীতে মাছ ধরার সময় বিএসএফ এসে কোন কিছু না বলে গুলি করে। ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামাল আহম্মেদ জানান, এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহবান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী জেলে গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তির নাম কুরবান আলী (৩০) বলে জানা যায়। শনিবার বেলা ১২টায় সীমান্তের ৩৭৭ পিলার





