পটুয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাহাদুর শেখের হামলায় ৫ জন সংখ্যালঘু আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় লাউকাঠি বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা জানান,সোমবার বিকেলে লাউকাঠি বাজারের দক্ষিণ প্রান্তে ফটিক তার ভাইয়ের ছেলে অজয়,পল্টন ও নেপালসহ স্বজনরা তাদের ব্যবসা-প্রতিষ্ঠানের সামনে গল্প করছিলেন। এ সময় বাহাদুর শেখ তার দলবল নিয়ে হঠাৎ তাদের উপর হামলা চালায়।
এ ঘটনায় পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]