রাজধানীর উপকণ্ঠ শিল্প শহর টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় আগত মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত তুরাগ তীর।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম দফার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।
এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম দফা শেষ হবে।
৪ দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী ২ ফেব্রুয়ারি রোববার জোহরের আযানের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে দু’দফার বিশ্ব ইজতেমা।