[b]মানিকগঞ্জ:[/b] ঢাকা-সিংগাইর সড়কে মোটরসাইকেল দুঘর্টনায় ২ কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহতরা হলেন উপজেলার পৌর মহল্লার বিনোদপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র মোঃ রনি মিয়া (২০) ও একই গ্রামের  আব্দুস সালামের পুত্র মোঃ সজিব হোসেন (২২)। উভয়ে সিংগাইর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
আজ মঙ্গলবার বিকালে ঢাকা-সিংগাইর সড়কের ঘোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রনি মিয়া ও সজিব হোসেন মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে সিংগাইরের উদ্দেশ্যে বের হয়। মোটর সাইকেলটি চলতি অবস্থায় টায়ার ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে পার্শ্ববতী গাছের সাথে সংঘর্ষ হয়।
এতে দুইজনই গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে তাদের জনের মৃত্যু হয়।