পঞ্চগড়ে ছাগলের পেটে জন্ম নিল হাতির বাচ্চা। কথাটি অবাস্তব হলেও সত্য। সোমবার সকাল সাড়ে ১০ টায় একটি ছাগল তিনটি বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চা দেখতে হাতির ন্যায়। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এর প্রধান পাড়া গ্রামে আশরাফুল হক এর বাড়িতে। বিষয়টি জানাজানি হওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ হাতির বাচ্চাটি এক পলক দেখার জন্য ছুটে আসেন আশরাফুলের বাড়িতে।
আশরাফুল হক জানান,আমার পোষা ছাগলটি সকালে তিনটি বাচ্চা প্রসব করে। তার মধ্যে দুইটি বাচ্চার গঠন ছাগলের ন্যায় আর অন্যটি দেখতে হাতির বাচ্চার মতোই। মাথার উপরে একটি হাতির শুরের মতো,দুই ধারে দুটি চোখ এবং হাতির মুখের মতো ছাগলটির গঠন হয়েছে। এই ছাগলটি দেখতে হুবহু হাতির বাচ্চার মতোই। বাচ্চাটির ওজন অন্য দুটি বাচ্চার চেয়েও দিগুণ। কিন্তুু বাচ্চাটি দুপুরে মারা যায়।
[b]পঞ্চগড়, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এলআর, জেএ[/b]





