[b]ঢাকা:[/b]খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে স্বাধীনতাবিরোধীদের প্রধান দল হিসাবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,'শুধু জামায়াতই স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল নয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখন প্রধান স্বাধীনতাবিরোধী দল।'
তিনি আরো বলেন,'স্বাধীনতা বিরোধীরা ক্ষান্ত নয়, তারা নিঃশেষ হয়ে যায়নি। এদের ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে।'
গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি নেতৃত্বাধীন জোট ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়অর আহ্বান জানিয়ে আশরাফ বলেন,“বঙ্গবন্ধূকে পাকিস্তান নিয়ে গিয়ে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। এর পরে দেশ স্বাধীনতার পরে ১০ জানুয়ারি তিনি দেশে ফেরার পরে মুক্তিযুদ্ধ বিরোধীরা জাতির জনককে স্বপরিবারে হত্যা করে।”
এদিকে নির্বাচনের পর প্রথম এই সামবেশে যোগ দিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন নেতাকর্মীরা। রাজধানীর বাইরে থেকেও বাসে-ট্রেনে এসেছেন অনেকে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো প্রতি বছর দিনটি পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
শ্রেণীহীন
বিএনপি স্বাধীনতাবিরোধীদের প্রধান দল: সৈয়দ আশরাফ
ঢাকা:খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে স্বাধীনতাবিরোধীদের প্রধান দল হিসাবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।





