হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে রানা চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডি ৪নম্বর রোডের ২৭ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সিনিয়র এসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম এবং এসি মাহমুদ নাসের জনি।
পুলিশ জানায়,গত ২৭ মার্চ সকাল সাড়ে ১০ টায় এবং ২৪ মার্চ সকাল ১০ টা ৩৭মিনিটে মোবাইল ফোন (০১৯৫০৭১৩৯৮১)থেকে একে আজাদকে দুই বার দুইটি মেসেজ পাঠানো হয়।
এতে লেখা ছিল 'TUI MORTTUR JONNO TOIRI HO, TOKE KEO BACHATE PARBENA"। এই হুমকির প্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করা হয় (নম্বর-১১২২)।
এসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান,জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রানা চৌধুরী বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে বিভিন্ন ব্যাংকের এমডি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হা’মীম গ্রুপের এমডি এবং বিভিন্ন ধনী লোকের কাছে নিজেকে মাদারীপুর শিবচরের সাবেক এমপি আবুল খায়ের চৌধুরীর ছেলে হিসেবে পরিচয় দিয়ে জমি কেনা-বেচা,ব্যাংকের লোন করিয়ে দেয়া,ব্যবসায়িক লেনদেন ইত্যাদি সংক্রান্তে তদবির করে।
রানা দাবি করে তার মা একজন রাজনীতিবিদ এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালক। রানা শিল্পপতি ও ধনী ব্যক্তিদের চাঁদার জন্য বিভিন্ন গোপন নম্বর হতে ফোন দিয়ে ও এসএমএস লিখে হুমকি দেয়।
গ্রেফতারকৃত রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে প্রতারণা ও ভয়ভীতির মাধ্যমে একজন সাবেক বিচারপতির মেয়ে বিয়ে করেন। যিনি বর্তমানে একজন ডাক্তার হিসেবে হার্ট ফাউন্ডেশনে কর্মরত।
রানা ধানমন্ডির মতো বিলাসবহুল এলাকায় ৪০ হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকে। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রী-কৃষ্ণদী গ্রামে। তার বাবা একজন কৃষক। তারা ৩ ভাই।
[b]ঢাকা,জেইউ // ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// জেএ // জেআই[/b]
শ্রেণীহীন
আজাদকে হুমকিদাতা যুবক গ্রেফতার
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে রানা চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডি ৪নম্বর রোডের ২৭ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।





