[b]ঢাকা: [/b]রিটানিং অফিসারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতিদিনই বদলি করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার গাইবান্ধা, লক্ষীপুর ও যশোর জেলার দু’জন রিটানিং অফিসার ও দু’জন পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেয়েছে কমিশন।
নির্বাচনী দায়িত্বে অবহেলা ও কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগে তাদের বদলি করা হয়েছে।
এছাড়াও আরো আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন। এর বাইরে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানায়, ক্ষমতাসীন সরকারে প্রভাবশালী রাজনীতিবিদদের নির্দেশেই বদলি করা হচ্ছে। বুধবার বিকাল প্রায় পৌনে চারটার দিকে যশোর-৫ আসনের সরকার দলীয় এমপি খান টিপু সুলতান ইসিতে উপস্থিত হয়ে যশোরের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেন।
এমপি মনোয়ার হোসেন গাইবান্ধার প্রশাসনের ওই ব্যক্তিদের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাদের বদলির নির্দেশনা দেয় ইসি।
জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসক মো.জহিরুল ইসলাম রোহেলকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করেছে। আর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) মো. এহছানে এলাহীকে গাইবান্ধার ডিসি করে বুধবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
লক্ষীপুরের জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমানকে বুধবার বদলির নির্দেশ দিয়েছে ইসি। পাশাপাশি গাইবান্ধা সাজিদ হোসেন ও যশোর জেলা পুলিশ সুপার জয়দেব ভদ্র ও সুনামগঞ্জের দোয়ারা উপজেলার ওসিকে বদলির নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে নির্বাচনে দায়িত্বে অবহেলার দায়ে গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বচান কমিশন (ইস)। বদলীকৃত কর্মকর্তারা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জের মাহবুবুল হক, দিনাজপুরের নবাবগঞ্জের আহসান হাবীব, নীলফামারীর ডিমলার আবু রাফা মোহাম্মদ আরিফ, কুড়িগ্রামের চিলমারীর মাহমুদুল হাসান, গাইবান্ধার সুন্দরগঞ্জের আহসান হাবীব, সাদুল্লাপুরের সৈয়দ ফরহাদ হোসেন, পলাশবাড়ির তোফাজ্জল হোসেন এবং গোবিন্দগঞ্জের মো. আশরাফুজ্জামান।
এ সম্পর্কে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, “আমরা শতভাগ নিরপেক্ষ। তাই নির্বাচনী কাজে গাফিলতি ও অনিয়ম কোনো অবস্থাতে বরদাশত করা হবে না। ইতিমধ্যে গাইবান্ধা, লক্ষীপুর ও যশোর জেলার নির্বাচনী কর্মকর্তাদের বদলির জন্য নির্দেশনা দিয়েছি।
কোন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের বদলি করছে ইসি
রিটানিং অফিসারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতিদিনই বদলি করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার গাইবান্ধা, লক্ষীপুর ও যশোর জেলার দু’জন রিটানিং অফিসার ও দু’জন পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেয়েছে কমিশন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















