চুয়াডাঙ্গার জীবননগর-কালিগঞ্জ সড়কে শনিবার ভোরে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ,কসমেটিকস ও থ্রি-পিচ আটক করেছে জীবননগর স্পেশাল ক্যাম্পের বিজিবি জওয়ানরা।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর স্পেশাল ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর-কালিগঞ্জ সড়ক থেকে একটি গাড়ি আটক করে।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কসমেটিকস ও থ্রি-পিচ আটক করেন। এসব মালামালের মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
[b]চুয়াডাঙ্গা,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]