চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় পাহাড়তলী থানার পাশে আগুনে ঝুটের গোডাউনে আগুন লেগেছে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এম এ মালেক জানান, পাহাড়তলী থানার পাশে রেলওয়ের জায়গায় জনৈক দুলাল মিয়া ও সেলিম সওদাগরের বেশকিছু ঝুটকাপড় স্তূপ করে রাখা ছিল।
শনিবার ভোর ৪টার দিকে বিড়ি-সিগারেটের আগুন থেকে ঝুট কাপড়গুলোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি)//এএইচ/এফএ[/b]





