শহরের উকিলপাড়া এলাকায় বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ নিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় শ্রমিক সবুজ নিহত হন। সবুজ উকিলপাড়া এলাকার হোসিয়ারী শিল্প কারখানা গিয়াসের কারিগর ও একই এলাকার বাসিন্দা।
বিক্ষুব্ধ শ্রমিকদের দবি, ঘাতক বাস চালককে আটক না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
নারায়ণগঞ্জ শহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সকালে বাসচাপায় হোসিয়ারী শিল্প কারখানার শ্রমিক নিহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্য হোসিয়ারী শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ করে। এসময় তারা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
তবে আলোচনা করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে জানান ওসি।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]