৪র্থ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ৯২ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনগতকাল রবিবার পর্যন্ত ৪৩ জেলার ৯৩ উপজেলার ৫৬৫ জন চেয়ারম্যান, ৬১০ জন ভাইস চেয়ারম্যান, ৩৩৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি এ সব উপজেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন এবং ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ২৩ মার্চ ৪র্থ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
[b]ঢাকা,এএ,২৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
৪র্থ ধাপে উপজেলা নির্বাচনে ১৫১২ জনের মনোনয়ন পত্র দাখিল
৪র্থ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ৯২ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনগতকাল রবিবার পর্যন্ত ৪৩ জেলার ৯৩ উপজেলার ৫৬৫ জন চেয়ারম্যান, ৬১০ জন ভাইস চেয়ারম্যান, ৩৩৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন





