যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার মো. দ্বারাজুল মণ্ডল (৪৫), নাজিবুন বেগম (৩০), কালিগঞ্জ উপজেলার সালমা বেগম (৩০), মেহেরগতি এলাকার মো. মজিবর (৪০), যশোর জেলার শার্শা উপজেলার সুমি (২৫) গোয়ালন্দ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গুরুতর আহত দৌলতদিয়া এলাকার মো. রুহুল আমিন (৪৫) ও যাদবপুর এলাকার আছিয়া বেগমকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খানখানাপুর হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী কিং ফিশার ট্রাভেলস পরিবহনের একটি কোচ দৌলতদিয়া মডেল হাইস্কুল এলাকায় পৌঁছালে  গোপালগঞ্জ থেকে ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের ১৩ যাত্রী আহত হন। পরিবহন দুটির চালক পালিয়ে গেলেও বাস দুটি আটক করা হয়েছে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]