[b]ঢাকা:[/b] জনগণের উপর হামলা করে যারা গর্তে ঢুকে গেছে তার যেন আর বের হতে না পারে সেজন্য দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণকে আক্রমন করে গর্তে ঢুকে গেছেন। জনগণকে আক্রমন করা থেকে বিরত থাকুন না হলে জনগণের রোশানলে পড়ে গর্ত থেকে আর বের হতে পারবেন না।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে। এর বিষবাস্প ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়তে পারে তাই অবিলম্বে এ আক্রমন থেকে বিরত থাকার আহ্বান জানান।
যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে তিনি বলেন, ৫-৭ বছর আগে অনেকে বলেছিলেন যুদ্ধাপরাধীর বিচার পাগলের প্রলাপ তাদের উদ্দেশে বলতে চাই, আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি এবং রায়ও কার্যকর করেছি। নতুন সরকার গঠনের পর বাকিদেরও বিচার করা হবে।
তিনি বলেন, দশম জাতীয় সরকার শপথ গ্রহনের পর মূলকাজ হবে মানবতাবিরোধীদের অপরাধের বিচার। কারণ আমাদের সরকারের উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এখন আর বিরোধী দলীয় নেত্রী নেই। এখন বিরোধী দলীয় নেত্রী হয়েছে রওশন এরশাদ।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী, কৃষক লীগের সহ- সভাপতি এম এ করিম, সংগঠনের সভাপতি হুমায়ন কবির মিজি প্রমুখ।
শ্রেণীহীন
হামলাকারীদের গর্ত থেকে বের হতে দেয়া হবে না: হাছান মাহমুদ
জনগণের উপর হামলা করে যারা গর্তে ঢুকে গেছে তার যেন আর বের হতে না পারে সেজন্য দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায়





