রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির প্রার্থী নূর মোহাম্মদ মন্ডলের সমর্থকরা।
সোমবার রাত পৌনে ১০টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে তারা এ অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মন্ডল এগিয়ে রয়েছেন। কিন্তু ফলাফল ঘোষণা করতে বিলম্ব করা হচ্ছে অভিযোগ করে তার সমর্থিতরা পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের বিচ্ছিন্ন করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মন্ডলের সমর্থকরা দ্রুত ফলাফল ঘোষণার দাবিতে অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]