সাঁথিয়ায় মাইক্রোবাস চাপায় ডালিয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়। তিনি সাঁথিয়া উপজেলার গাগড়াখালী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ফারুক হোসেন জানান, দুপুরে বেড়া সিঅ্যান্ডবি-মাধপুর সড়কের সাঁথিয়া উপজেলার গাগড়াখালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনাগামী একটি মাইক্রোবাস ডালিয়াকে চাপা দেয়।
এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]