টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন দেশের বড় কোম্পানিগুলো প্রতিবছরে ২০ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে।
শনিবার বেলা ১১টায় রাজধানীর সিড়ডাপ মিলনায়তনে একশন এইড আয়োজিত ‘আনভেলিং টেক্স টেকলাইন প্রপার্টি : সাম পলিসি কনডাইরেশন’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
দেশের মোবাইল কোম্পানিগুলো সিম রিপ্লেসমেন্টের নামে প্রতিবছর তিন হাজার কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ব্রিটিশ টোবাকোর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার কর ফাঁকির কথা তো সবাই জানে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, একশন এইডের পলিসি প্রোগ্রাম পরিচালক আজগর আলী সাব্বির প্রমুখ।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
রাজস্ব ফাঁকি দিচ্ছে বছরে ২০ হাজার কোটি টাকা: টিআইবি
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন দেশের বড় কোম্পানিগুলো প্রতিবছরে ২০ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে।





