[b]ঢাকা:[/b] ভোটারশূন্য দশম জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।
১৪৭টি আসনে নিয়মরক্ষার নির্বাচনে ছিল না ভোটারদের গ্রহণযোগ্য উপস্থিতি। রোববারের এই নির্বাচনে একেবারেই ভোটারশূন্য ছিল বহু সংখ্যক কেন্দ্র।
বিরোধী জোটের প্রতিরোধের মুখে প্রায় চারশ’ এর মতো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করতে বাধ্যহন কর্মকর্তারা।
নির্বাচনে সরকার দলীয় প্রার্থী এবং সাজানো বিরোধী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও ভোটগ্রহণকালে স্বচ্ছতার প্রমাণ দিতে পারেনি আওয়ামী লীগ। বেশিরভাগ কেন্দ্রেই একতরফাভাবে পড়েছে জাল ভোট।
ক্ষমতাসীনদের অনৈতিক প্রভাব বিস্তার ও নানামুখী চাপে ভোটের দিনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ২২ জন প্রার্থী।
তবে ভোটারবিহীন এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেনি কমিশন। এ প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কয়েকদফা প্রশ্নের মুখেও সরাসরি উত্তর এড়িয়ে গেছেন তিনি।
শ্রেণীহীন
গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে নিশ্চুপ কমিশন
ঢাকা: ভোটারশূন্য দশম জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। ১৪৭টি আসনে নিয়মরক্ষার নির্বাচনে ছিল না ভোটারদের গ্রহণযোগ্য উপস্থিতি। রোববারের এই নির্বাচনে একেবারেই ভোটারশূন্য ছিল বহু সংখ্যক কেন্দ্র।





