হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৬টায় উপজেলায় আন্দিউড়া এলাকায় মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের এক যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরের রুহুল আমিন (১৭)।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার এক ব্যক্তি তার স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে আন্দিউড়া এলাকায় কুমিল্লা থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে।
এতে গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় মাইক্রোবাস যাত্রী (২৭) এবং পিকআপ ভ্যানের যাত্রী রুহুল আমিন (১৭) সহ ৩জন নিহত হন। এ ছাড়াও উভয় গাড়ির ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ২ জনের লাশ উদ্ধার ও আহত ৫ যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত পরিচয় এক যাত্রী (৩২) নিহত হন। অপর ৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৬টায় উপজেলায় আন্দিউড়া এলাকায় মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিকআপ





