[b]ঢাকা:[/b] দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গৃহায়ণ শিল্পের জন্য সরকারের কাছে একটি প্রণোদনামূলক প্যাকেজ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সচিবালয়ে আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে রিহ্যাব নেতারা এ দাবি জানান। রিহ্যাব সভাপতি ও সংসদ সদস্য নসরুল হামিদ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রিহ্যাব-এর পক্ষ থেকে দু’টি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব দু’টি হচ্ছে- স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তিন হাজার কোটি টাকার একটি তহবিল গঠনপূর্বক গৃহায়ণ শিল্পের জন্য একটি প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা এবং ডেভলপারদের বিদ্যমান ব্যাংক ঋণসমূহ কোনপ্রকার ডাউন পেমেন্ট ছাড়াই ১ বছরের জন্য গ্রেস পিরিয়ড প্রদান করে ঋণ পুনঃতফসিলকরণ।
এ ছাড়া ‘বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গৃহায়ণ শিল্প মারাত্মক সঙ্কটে পতিত হয়েছে’ উল্লেখ করে রিহ্যাব নেতারা জানান, বর্তমানে ফ্ল্যাট ও প্লট বিক্রয় প্রায় ৬০ ভাগ হ্রাস পেয়েছে এবং ডেভলপারদের কর্তৃক নতুন প্রকল্প গ্রহণ ৭৫ ভাগ কমে গেছে। একই সঙ্গে এ খাতে ব্যাংক ঋণ প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে সঙ্কট আরো তীব্র হয়েছে।
রিহ্যাব-এর তহবিল গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয়টির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা না করে কোন সিদ্ধান্ত দেওয়া যাবে না। তবে স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় রিহ্যাব নেতারা বলেন, গৃহায়ণ খাতকে বাংলাদেশ ব্যাংক অনুৎপাদনশীল খাত ঘোষণা করায় এ খাতে কোন ব্যাংক ঋণ দিতে চায় না। তারা গৃহায়ণ খাতকে উৎপাদনশীল খাত হিসেবে ঘোষণা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
এ ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা না করে কিছু বলা যাবে না বলে জানান মুহিত।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
গৃহায়ণ শিল্পে প্রণোদনা প্যাকেজ চেয়েছে রিহ্যাব
ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গৃহায়ণ শিল্পের জন্য সরকারের কাছে একটি প্রণোদনামূলক প্যাকেজ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, ব্যাংকিং লেনদেনে কি প্রভাব পড়বে?
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি নিরাপত্তা ইস্যুতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
জরুরি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে সোমবার শেষ কার্যদিবস আজ সোমবার (১৯ অক্টোবর)। এরপরে টানা পাঁচদিন ছুটি।
আজ খোলা থাকবে সব ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
















