বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্পিডবোডে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এ সময় ৩ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- সোহেলি লঞ্চের কর্মচারী আবুল বাসার (৫০) ও টিটু (২৫)।
উদ্ধার করা জাটকাগুলো এতিমখানায় বিতরণের জন্য পাঠানো হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।
তিনি আরও জানান, আটক দুইজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
কীর্তনখোলা নদীতে অভিযান; জাটকা উদ্ধার, আটক ২
বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্পিডবোডে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এ সময় ৩ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানো





