[b]ঢাকা:[/b] দশম সংসদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তিনি মন্ত্রিপরিষদ, সশস্ত্র, প্রতিরক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকছেন শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা  হয়।
তবে প্রজ্ঞাপনে  স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রীর হাতেই থাকবে। এর ফলে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।