নির্দিষ্ট সময়ে মধ্যে দশম সংসদ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় ১২টি রাজনৈতিক দলকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ ১২টি দলের সাধারণ সম্পাদক ও মহাসচিবকে সতর্কীকরণ নোটিশ পাঠিয়েছেন।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন, বিএনএফ, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামে ১২টি রাজনৈতিক দলকে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, আইন অনুযায়ী দলগুলোকে সতর্ক করা হয়েছে। তাদের পরবর্তী ৩০ দিনের মধ্যে হিসাব বিবরণী জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিন সময় নিতে পারবে। এরপরও হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ অনুযায়ী, ভোটের ফল গেজেটে প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলভিত্তিক নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে।
দশম সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের গেজেটে প্রকাশ হয়েছে ৮ জানুয়ারি। সে অনুযায়ী, ২৩ এপ্রিলের মধ্যে সব দলকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলেও ইসির চিঠিতে উল্লেখ করা হয়।
বিএনপি নেত্বাধীন ১৯ দলীয় জোটের বর্জনের মুখে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবার ১২টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
[b]ঢাকা, এএম , ৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
১২ রাজনৈতিক দলকে সতর্ক করলো ইসি
নির্দিষ্ট সময়ে মধ্যে দশম সংসদ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় ১২টি রাজনৈতিক দলকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ ১২টি দলের সাধারণ সম্পাদক ও মহাসচিবকে সতর্কীকরণ নোটিশ পাঠিয়েছেন।





