[b]ঢাকা: [/b]একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আল্লাহর পরে প্রধানমন্ত্রী, তার পরে ট্রাইব্যুনালের অবস্থান।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফের মামলায় বাগেরহাট নোটারী পাবলিকের দুই আইনজীবী ট্রাইব্যুনালে হাজির না হওয়ার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
দেশ যেভাবে এগিয়ে যাওয়ার সেভাবেই এগিয়ে যাচ্ছে। একই সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে মর্মে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল জানিয়েছেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার দুই আইনজীবী আব্দুল ওয়াদুদ ও শামীমা আক্তার হরতাল ও অবরোধের কারনে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি বলে তাদের পক্ষে আইনজীবী গাজী এইচ তামিম সময় বাড়ানো আবেদন জানান।
এ সময় ট্রাইব্যুনাল আরো বলেন, আদালতে আইনজীবীরা আসছে। বিভিন্ন এলাকা থেকে মামলার সাক্ষীরাও আসছে। ওনারা কেন আসতে পারেনি? পরবর্তী দিনে তারা না আসতে পারলে তাদের যেখানে যাওয়ার সেখানেই যেতে হবে।
এ সময় আইনজীবী তামিম বলেন, ওনারা চেষ্টা করেও আসতে পারেননি।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ সময় বলেন, তারা চেষ্টা করেনি। আমরা চেষ্টা করিয়ে দিলেই তারা আসবেন।
ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা যদি ভুল করে কোনো আদেশ দেয়। তাহলে কিন্তু ওই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
আসামিপক্ষের আইনজীবী গাজী তামিমকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, আপনাকে তো কোনো বোমা, আগুন, হামলা, জামায়াত-শিবির ও আওয়ামী লীগ কিছুই পায় না। আপনি তো ট্রাইব্যুনালে আসতে পারেন। আপনার সিনিয়র আইনজীবী আসতে পারেনি কেন জানতে চায় ট্রাইব্যুনাল।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, আল্লাহর পরে প্রধানমন্ত্রী, তার পরে ট্রাইব্যুনাল।
আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আগামী ১২ জানুয়ারি বাগেরহাটের ওই দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হারিজের নতুন তারিখ নির্ধারণ করেন।
মায়াতের সিনিয়র নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আসিয়া খাতুনের নামে ২০১০ সালে একটি অ্যাফিডেভিট করা হয়। বাগেরহাট নোটারি পাবলিকের ওই দুই আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও অ্যাডভোকেট শামীমা আক্তার ওই অ্যাফিডেভিট করান।
ওই সময় ইউসুফের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, ওই অ্যাফিডেভিটে সাক্ষী আসিয়া বলেন একাত্তরে এ কে এম ইউসুফ মানবতাবিরোধী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না।
কিন্তু সাক্ষী আসিয়া ট্রাইব্যুনালে তার জবানবন্দিতে দাবি করেন, এমন কোনো অ্যাফিডেভিট তিনি করেননি।
এ কারনে ট্রাইব্যুনাল-২ নোটারি পাবলিকের এই দুই আইনজীবীকে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে আদেশ দেন।
গত ১৫ ডিসেম্বর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ আদালতে উপস্থিত হন। কিন্তু অপর আইনজীবী অ্যাডভোকেট শামীমা আক্তার না আসায় তার উপস্থিত নিশ্চিত করতে বাগেরহাটের পুলিশ সুপারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এর পর গত ১৯ ডিসেম্বর শামীমা ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন।
আল্লাহর পরে প্রধানমন্ত্রী, তারপরই ট্রাইব্যুনাল
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আল্লাহর পরে প্রধানমন্ত্রী, তার পরে ট্রাইব্যুনালের অবস্থান।
প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই জেলার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখের বয়স ৩৫ বছর।
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
















