সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী'লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ধর্মপাশা, মোহনগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক ডা.রফিক চৌধুরী জানান, মমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ভুয়া রেজাল্ট প্রদান করে ফলাফল সরকার দলীয় সমর্থক শামীম আহমদ মুরাদের পক্ষে নিতে চেয়েছিল। এনিয়ে জনতা প্রতিবাদ করায় সংঘর্ষ বাধে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ৭০ রাউন্ড ফাঁকা গুলি ও ৩৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে ওসি জানান। তবে এনিয়ে উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।
[b]সুনামগঞ্জ, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]