কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলাধীন মসলেমপুরে সড়ক দুর্ঘটনায়  এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সেলিম (৩৫)।
আজ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে ।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক পিছন থেকে অপর একটি বিদ্যুৎ পোলবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের হেলপার সেলিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সেলিম পাবনার আলম হোসেনের ছেলে। পুলিশ গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি আটক করেছে।

[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]