বগুড়া জেলা সদরের মানিকচক থেকে গুলি ও বিদেশি পিস্তল, শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে ১০ কেজি রূপা এবং সোনাতলা উপজেলার কানপুরা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মানিকচর এলাকার মোয়াজ্জেমের ছেলে শাওন (২৮) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বুতনী গ্রামের মৃত ধীরেন কর্মকারের ছেলে পরান কর্মকারকে (৪৮) আটক করা হয়।
বুধবার বিকাল ৪টার দিকে জেলা পুলিশ মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম’র নির্দেশে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হেসেনের নেতৃত্বে সদর থানা পুলিশ মানিকচর এলাকার মোয়াজ্জেমের বাড়ীতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরী ম্যাগাজিন, ২ রাউণ্ড গুলি ও একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে।
এ সময় শাওন নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ ও গাবতলী থানায় অস্ত্র আইনে ২টি মামলা রয়েছে।
অন্যদিকে দুপুর একটার দিকে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে কানুপুর গ্রামের ঠান্ডা মিস্ত্রির বাড়ীতে অভিযান চালিয়ে ঘরের ট্রাংক থেকে ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে এ সার্কেল মোহাম্মাদ নাজির আহমেদ খানের নেতৃত্বে মোকামতলা ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ‘হক স্পেশাল’ বাসে তল্লাসী চালিয়ে অবৈধভাবে আনা ১০ কেজি রূপাসহ পরান কর্মকার নামের এক ব্যক্তিকে আটক করেন।
গাজীউর রহমান জানান, এ ঘটনায় পৃথক ভাবে ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বগুড়ায় অস্ত্র, অলঙ্কার ও মাদকসহ আটক ২
বগুড়া জেলা সদরের মানিকচক থেকে গুলি ও বিদেশি পিস্তল, শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে ১০ কেজি রূপা এবং সোনাতলা উপজেলার কানপুরা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ





