ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থেকে বিদেশি অস্ত্র ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা জাকির হোসেন এর নেতৃত্বে একটি দল শান্তিবাগ এলাকার ১৭৬নং বাড়ির নিচতলার ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন মোঃ শাহিনুর ইসলাম (২৫), মাজেদা খাতুন (২০), আজিজুর রহমান (২৫) ও মোশারফ হোসেন (২৫)।
তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩০ বোতল ফেন্সিডিল, ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় দু’টি পৃথক মামলা করার কথা নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া সেন্টার।
[b]ঢাকা,জেইউ,০৮ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)[/b]