চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লোহাগা‍ড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রেখা জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক শফিক বলেন, ‘রাতে অভিযান চালিয়ে হেলাল উদ্দিন ও ইসমাইল নামে দুই জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।’
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]