[b]গাজীপুর:[/b] গাজীপুরের কোনাবাড়ী কুদ্দুসনগরে অবস্থিত স্বাধীন গার্মেন্টে আগুন লেগেছে।  সকাল সোয়া ৯টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।