ঝিনাইদহের কোঁটচাদপুর ও মহেশপুর দুই উপজেলায় দলীয় নেতা হত্যার প্রতিবাদে জামায়াতের ডাকে আধাবেলা হরতাল চলছে।
হরতালের কারণে সোমবার সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
এ দিকে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান,জনজীবন স্বাভাবিক আছে।
কোটচাঁদপুর পুলিশও জানিয়েছে সেখানে কোন ধরনের সহিংসতা ছাড়াই পালিত হচ্ছে জামায়াতের ডাকা হরতাল ।
প্রসঙ্গত, গতকাল রোববার ভোরে পুলিশের গুলিতে নিহত হয় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এনামুল হক।
ঘটনার পর স্থানীয় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, কোটচাঁদপুর শহর থেকে এনামুল হক মাস্টারকে ধরে নিয়ে পুলিশ গুলি করে হত্যা করেছে।
অন্যদিকে পুলিশ জানায়, যৌথবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে এনামুল হক মাস্টার গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
[b]ঝিনাইদহ,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
জামায়াতের হরতাল চলছে
ঝিনাইদহের কোঁটচাদপুর ও মহেশপুর দুই উপজেলায় দলীয় নেতা হত্যার প্রতিবাদে জামায়াতের ডাকে আধাবেলা হরতাল চলছে। হরতালের কারণে সোমবার সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে





