প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ডিটিজাল বাংলাদেশ গড়ার দৃপ্ত পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতা নেওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তি প্রসারে প্রথম উদ্যোগ নেই। প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করি। কমিটির সুপারিশ বাস্তবায়ন করি। কম্পিউটার ও আইটি যন্ত্রপাতি আমদানি শুল্কমুক্ত করি। মানুষ কম্পিউটার কিনতে ও ব্যবহার করতে আগ্রহী হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401883032.jpg[/img]
তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপি সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর আগে ১৯৯১ এর বিএনপি সরকার প্রায় বিনামূল্যে আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগটি হাতছাড়া করে। তখন অজুহাত তোলা হয়, এর সাথে যুক্ত হলে নাকি দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। ফলে দেশ বিশ্বের সাথে যুক্ত হওয়ার সহজ সুযোগ থেকে বঞ্চিত হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401883058.jpg[/img]
তিনি বলেন, বিএনপি সরকারের আমলে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রীর মোবাইল ফোনের ব্যবসা থাকায় আর কোনো কোম্পানি আসেনি। কিন্তু ’৯৬-সরকারের সময় আইসিটি উন্নয়নের পাশাপাশি মোবাইল টেলিফোনের মনোপলি ভেঙ্গে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করা হয়। একটা মোবাইল ফোন কিনতে এক লাখ টাকা লাগতো। কল রিসিভ কিংবা কল করলেও কলচার্জ মিনিটে ১০ টাকা লাগতো। বর্তমানে তা এক টাকার কম। বর্তমানে দেশের মানুষ ১১ কোটি মোবাইল সিম ব্যবহার করছে।
তথ্যপ্রযুক্তির উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমানে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করা হয়েছে। গ্রামের জনগোষ্ঠীও মোবাইল ফোনেও তথ্যপ্রযুক্তি সেবা নিতে পারছে।
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সুষ্ঠু বিকাশে আইসিটি নীতিমালা, আইসিটি আইন, তথ্য নিরাপত্তা গাইডলাইন, তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সালে টেলিযোগাযোগ আইনকে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। এই সেবাকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের উদ্যোগ নিয়েছি। ৬টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল লাইসেন্স দেয়া হয়েছে। এতে ব্যান্ডউইথড এর দাম কমেছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ// জেআই
[/b]
প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ডিটিজাল বাংলাদেশ গড়ার দৃপ্ত পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে। বুধবার সকালে রাজধানীর
প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই জেলার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখের বয়স ৩৫ বছর।
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।















