[b]মেহেরপুর:[/b] মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বুধবার মেহেরপুর জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে মেহেরপুর জেলা জামায়াত।
এছাড়া বৃহস্পতিবার তিন উপজেলায় প্রতিবাদী গণসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে তারা।
এ কর্মসূচি সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নেতারা।
রোববার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর ইসলামী ব্যাংক এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। রাত দেড়টার দিকে তিনি গুলিতে নিহত হন। যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার করতে গেলে জামায়াতের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গিয়ে গুলিতে তিনি নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করে কিন্তু নিহতের পরিবার ও জামায়াত-শিবিরের নেতারা বলছেন কথিত ক্রস ফায়ারের নামে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।
শ্রেণীহীন
২২ জানুয়ারি মেহেরপুরে অর্ধদিবস হরতাল
মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বুধবার মেহেরপুর জেলায় অর্ধদিবস





