সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে আমির হোসেন (৩০) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
আজ  বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বড়ছড়া শুল্ক বন্দর দিয়ে ভারত প্রবেশ করার সময় তাকে ধরে নিয়ে যায়। আমির হোসেন শ্রীপুরের কাঞ্চন মিয়ার ছেলে।
তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বললেন সুনামগঞ্জের ৮ ব্যাটেলিয়ন টেকেরঘাট কোম্পানির কমাণ্ডার সুবেদার আব্দুস সালাম।
[b]সুনামগঞ্জ,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]